1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী স্টেশনে ককটেল, নিস্ক্রিয় করলো বোম্ব ডিস্পোজাল ইউনিট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১১:৩৯|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা সুনামের সাথে দায়িত্ব পালন করে গেলেন জিএম আব্দুর রব ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত কুরবানিকে ঘিরে পশু ও মালিকের মায়ার বন্ধন কালিয়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘পরীক্ষার ফি’ বাণিজ্য,,

রাজশাহী স্টেশনে ককটেল, নিস্ক্রিয় করলো বোম্ব ডিস্পোজাল ইউনিট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী রেল স্টেশনে বাহিরে দুটি ককটেল সাদৃশ্য বস্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের মেইন গেটে দুর্বৃত্তরা এই ককটেল সাদৃশ্য বস্তুটি রেখে চলে যায়।

তবে ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রেখেছে। রাত সাড়ে ১০ টার দিকে ককটেল দুটি নিস্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা এসব বস্তু দেখে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটাগুলো উদ্ধারের এর মধ্যে বোম ডিসপোজাল টিম বস্তুটি উদ্ধারে রওনা দেয়

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি ককটেল সাদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এখন পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার পর বলা যাবে এগুলো আদৌ ককটেল নাকি বস্তু। বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে।তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com