1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসিকে অপসারণে আল্টিমেটাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:০৫|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসিকে অপসারণে আল্টিমেটাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

কাজ দেওয়ার জন্য ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ ঘটনায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)-এর উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. জাওয়াদুল হককে অপসারণে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে ‘সচেতন রাজশাহীবাসী’।

বুধবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই দিন সকালে সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ভিসি।

জানা গেছে, রামেবির স্থায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণে সম্প্রতি ছয়টি প্যাকেজে মোট ৭৭৭ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্প পরিচালক (পিডি) হিসেবেও দায়িত্ব পালন করছেন ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক। অভিযোগ উঠেছে, এসব কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবি করা হয়েছে।

জেনিট কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপু দাবি করেন, দরপত্রের মাধ্যমে তাকে কাজ দেওয়ার প্রস্তাব দেন ভিসি। বিনিময়ে ৯ শতাংশ কমিশন চাওয়া হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই রাজশাহীতে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ প্রেক্ষাপটে বেলা সাড়ে ১১টায় সাহেববাজার জিরোপয়েন্টে ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, “আগামী তিন দিনের মধ্যে ভিসি জাওয়াদুল হককে অপসারণ করতে হবে। অন্যথায় তার দপ্তর ঘেরাও করা হবে।

তিনি অভিযোগ করেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিসির বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। টেন্ডার ছাড়াই গাছ কাটা ও নামমাত্র মূল্যে বিক্রি, এখন আবার ৭৭৭ কোটি টাকার প্রকল্পে কমিশন দাবি- এসবের জবাব তাকে দিতে হবে।”

কর্মসূচিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন অভিযোগ করে বলেন, “অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি দুর্নীতি করেছেন। এখন বিশ্ববিদ্যালয়েও কমিশন বাণিজ্য ও অনিয়মের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করছেন।” তিনি দ্রুত তদন্ত ও অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আসলাম-উদ-দৌলা, সালাহউদ্দিন মিন্টু ও ব্যবসায়ী নেতা শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

অন্যদিকে, সকালেই নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, “যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ করেছে, তারা এখন পর্যন্ত রামেবির কোনো কাজই করেনি। তাদের কাছ থেকে ঘুষ চাওয়ার প্রশ্নই ওঠে না।” তিনি দাবি করেন, সব কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং তাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র চলছে।

অভিযোগ ও পাল্টা বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি এখন রাজশাহীতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন জরুরি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com