1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ১৯২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:৪৮|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ১৯২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে মোট ১৯ ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে আরও ১৯২ ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম রায়হানুল হক (৭২)।তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা।

রায়হানুল হক সরকারি চাকরি করতেন।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ করে তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া এই রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তিনি টানা পাঁচদিন ধরে জ্বরে ভুগছিলেন। তার ডায়াবেটিকস এবং উচ্চ রক্তচাপ ছিল। এর সঙ্গে পাতলা পায়খানা বেড়ে যাওয়ায় ১৭ অক্টোবর রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তির পর তার অবস্থার আরও অবনতি ঘটে। তাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। এই নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে মোট ১৯ রোগীর মৃত্যু হলো।

এদিকে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৩ হাজার ৩১৭ রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫২ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় ভ্রমণ করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ৩ হাজার ১০৬ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯২ রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতোলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com