1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রহস্যে ঘেরা ৩০০ বছরের প্রাচীন ধর্মীয় উপাসনালয় নড়াইলের নিশিনাথতলা  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:৫৬|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক মতিউরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা”সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদক সাগর” পঞ্চগড়ের দেবীগঞ্জে এবার বাদামের বাম্পার ফলন হয়েছে,, ধ্বংসের মুখে কবিয়াল বিজয় সরকারের ভিটা, হতাশ দর্শনার্থীরা, সংরক্ষণের দাবি সংস্কৃতিপ্রেমীদের রহস্যে ঘেরা ৩০০ বছরের প্রাচীন ধর্মীয় উপাসনালয় নড়াইলের নিশিনাথতলা  লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে

রহস্যে ঘেরা ৩০০ বছরের প্রাচীন ধর্মীয় উপাসনালয় নড়াইলের নিশিনাথতলা 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

চিত্রা নদীর বাঁধাঘাট থেকে স্নান করে ভেজা কাপড়ে পায়ে হেঁটে পাকুড়গাছে জল ও দুধ ঢালছেন ভক্তরা। কেউ কেউ গাছের মোটা ডালে ইট বাঁধছেন মনোবাসনা পূর্ণ হওয়ার আশায়। কেউ আবার উপবাস করে গাছের নিচে বসে পূজা দিচ্ছেন রোগমুক্তি কামনায়।

নড়াইল শহরের নিশিনাথতলায় মন্দির প্রাঙ্গণে অবস্থিত পাকুড়গাছের গোড়ায় এভাবে চলছে ভক্তদের জল ও দুধ দিয়ে চলছে পূজা-অর্চনার কার্যক্রম।

প্রতি বছর বৈশাখ মাস এলেই নড়াইল অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা নিশিনাথতলায় সমবেত হয়ে পূজা-অর্চনা করে থাকেন। এটি নড়াইলের ঐতিহ্যে পরিনত হয়ে পড়েছে। সপ্তাহের শনি ও মঙ্গলবার নিশিনাথতলা মন্দিরে আবাল-বৃদ্ধ- বণিতার উপস্থিতিতে এক ধর্মীয় ভাব-গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে পূজা-অর্চনা। বৈশাখ মাসজুড়ে এ উৎসব অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চিত্রা নদীর বাঁধাঘাটে স্নান সেরে, ফুল, ফল ও জল নিয়ে পাকুড়গাছের তলায় আসছেন শত শত নারী-পুরুষ। ফুল ও জলসহ গাছটির গোড়ায় দুধ ঢালছেন তারা। করছেন পূজা-অর্চনাসহ প্রার্থনা।

ভক্ত-অনুরাগীরা গাছটিতে দিচ্ছেন তেল ও সিঁদুর। কখনো বাতাসার মতো ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী নিয়ে প্রণাম করছেন। গাছতলা ঘিরে ভক্তদের উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়েছে উঠেছে আশপাশ।

বাঁধাঘাট থেকে স্নান সেরে জল, ফুল ও ফলের ডালি নিয়ে হেঁটে যাচ্ছিলেন ইলা রানী বিশ্বাস। চোখে-মুখে গভীর ভক্তি। তিনি বলেন, ‘চিত্রা নদীর বাঁধাঘাটে গিয়ে স্নান করেছি। সেখান থেকে পবিত্র জল, ফুল, ফল, তেল সিঁদুর নিয়ে এসেছি নিশিনাথতলায় পূজা দিতে। গাছটিতে জল ঢালব। বৈশাখ মাসে গাছে জল দিলে পুণ্য লাভ হয়- এই বিশ্বাসে প্রতিবছর এখানে ফুল ও জল দিয়ে পূজা দিতে আসি। গত বছর এসেছিলাম, এ বছরও এসেছি। জায়গাটি খুবই প্রসিদ্ধ।’

আরেক ভক্ত একাদশ শ্রেণির শিক্ষার্থী শিমুল পাঠক বলেন, ‘একসময়  বাবা-মায়ের সঙ্গে এখানে জল ঢালতে আসতাম। মাসব্যাপী মেলা বসতো। সার্কাস, পুতুল নাচ, যাত্রা, মহানাম সংকীর্তনের আয়োজন হতো। এখন আর সে রকম মেলা হয় না। তবে পাকুড়গাছ ঘিরে নিশিনাথ বাবার নামে জল ও দুধ ঢালার উৎসব এখনো রয়েছে। বাবা-দাদার দেখানো পথেই আমি এসেছি। মানতও করলাম।’

স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী, চিত্রা নদীর অদূরে নড়াইলের নিশিনাথতলা এলাকাজুড়ে তখন গভীর বন-জঙ্গল। বহু বছর আগে ওই স্থানে আশ্রয় নিয়েছিলেন দুর্ধর্ষ ডাকাত সরদার নিশিনাথ। সেখানকার পাকুড়তলায় ছিল তার আস্তানা। পাশ দিয়ে  ছিল লোক চলাচলের পথ। একদিন এক বৃদ্ধা হেঁটে ওই পথ ধরে তার মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে হঠাৎ মনে পড়ে ডাকাত নিশিনাথের কথা। ভয়ে তিনি মনে মনে মানত করেন, নির্বিঘ্নে মেয়ের বাড়ি পৌঁছাতে পারলে নিশিনাথের নামে পূজা দেবেন। পরে ওই বৃদ্ধা তার প্রতিশ্রুতি রক্ষা করেন।

এদিকে, বিষয়টি জানতে পারেন নিশিনাথ। ওই ঘটনা তার হৃদয়ে আলোড়ন তোলে। এরপর থেকে পথচারীরা নিশিনাথের উদ্দেশ্যে পূজা দিতে শুরু করেন। তাদের পথ নির্বিঘ্ন হয়। ব্যবসা-বাণিজ্যে বাঁধা দূর হয়। মানুষের এই ভক্তি ও বিশ্বাসে পরিবর্তন আসে নিশিনাথের  মনে। পাপের পথ ছেড়ে তিনি মন দেন সাধনায়। প্রতিদিন ভোরে স্নান সেরে পাকুড় গাছের নিচে ধর্ম সাধনায় ব্রতী হন এবং  এক সময় তিনি সিদ্ধি লাভ করেন। পরবর্তীতে ওই গাছতলায় দেহত্যাগ করেন নিশিনাথ।

পরবর্তীতে স্থানীয়রা সেখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন। সময়ের পরিক্রমায় স্থানটি পরিচিত হয়ে ওঠে শ্রী শ্রী নিশিনাথতলা মন্দির নামে।

নিশিনাথতলা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক দাস বুড়ো জানান, ”এবছর নিশিনাথতলায় মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। চলতি বৈশাখ মাসের শেষ সপ্তাহে এখানকার মেলা আরও জাকজমকপূর্ণ হবে বলে তিনি জানান।

নিশিনাথতলা মন্দিরের পূজারী সুনীল চক্রবর্তী  বলেন, নিশিনাথতলায় কত বছর ধরে পূজা হচ্ছে, সেটা  সঠিক জানি না। তবে শুনে আসছি, এটা কম করে হলেও ৩০০ বছরের পুরনো ধর্মীয় প্রতিষ্ঠান। বৈশাখ মাস এলেই এখানে প্রতি শনি ও মঙ্গলবার ভক্তরা নদী থেকে জল এনে পাকুড় গাছের গোড়ায় ঢালেন। পূজা করেন, প্রার্থনা করেন। ভক্তদের বিশ্বাস, এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। যিনি মন থেকে কিছু চান, নিশিনাথবাবা তা পূরণ করেন-এ বিশ্বাস এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com