1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১১|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ,, মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ২-নেতা এলাকাছাড়া

মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীর মোহনপুর উপজেলায় দিনব্যাপী সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে বিশেষ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বসতঘর নির্মাণ সহায়তা, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি খাল খনন কর্মসূচি, রায়ঘাটি ইউনিয়ন পরিষদ, হরিহরপাড়া ইউনিয়ন ভূমি অফিস, মোহনপুর থানা, উপজেলা ভূমি অফিস, কেশরহাট পৌরসভা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পরিষদ, কমিউনিটি ক্লিনিক ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারি সেবার মান, উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় আলোচনা সভা ও সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “সরকারের উন্নয়ন সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, “সরকারের দেওয়া সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হতে হবে।”

এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বসতঘর নির্মাণ সহায়তা, নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, “প্রকৃত উপকারভোগীদের যাচাই-বাছাই করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এসব কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সহায়তা প্রকৃত মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আনজুমান্দ, যুব উন্নয়ন কর্মকর্তা সইদ আলী রেজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহাবুব অর রশিদ, সাবেক ধূরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com