1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত - ৭ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা—হামলা থেকে এমপির পদত্যাগ মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন। 

মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল প্রতিনিধিঃ-

বাগেরহাটের মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী’সহ একই পরিবারের সাত সদস্য আহত হয়েছেন।

গত মঙ্গলবার (২৩’জুন) দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— সন্দীপ মন্ডল (৬৫), গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) ও কল্পনা মন্ডল (৫৫)।

ভুক্তভোগী পরিবার এবং থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, সন্দীপ মন্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং একজন আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে পরিবারের সাত সদস্য আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জমি পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন।

ঘটনার পর বিকেলে ভুক্তভোগী পরিবার লুৎফর ফকির, রজব আলী, ফাহাদ ফকির ও বিধান মন্ডলের নাম উল্লেখ্য’সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা দায়ের করেছে।

তবে এ অভিযোগের বিষয়ে জানার জন্য প্রধান অভিযুক্তর মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করার সম্ভব হয়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com