1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে ৪টি বসতবাড়িতে বোমা বিস্ফোরন করে লুটপাট ও ভাংচুর"আহত-৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা—হামলা থেকে এমপির পদত্যাগ মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন। 

মাদারীপুরের ডাসারে ৪টি বসতবাড়িতে বোমা বিস্ফোরন করে লুটপাট ও ভাংচুর”আহত-৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারের বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে পূর্ব শত্রুতার জেরে ৪টি বসতবাড়িতে বোমা বিস্ফোরন ঘটিয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত মহিলাসহ অন্তত-পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ৫০–৬০ জনের একটি সংঘবদ্ধ দল গ্রামের চরটি বসতবাড়িতে বোমা বিস্ফোরন ঘটিয়ে হামলা চালায় এবং হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর চালায় ও ঘরের স্বর্ণ অলংকারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সিরাজ মল্লিক, কবির ফকির, শহিদুল হক, জালাল মাতুব্বর, আবু আলম মল্লিক, আবু বক্কর মল্লিক ও বাদল মল্লিক।

প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম, পুতুল ও সানজিদা বেগম অভিযোগ করে বলেন, শহিদুল মাতুব্বরের নেতৃত্বে নাসির শেখ, দীলিপ মাতুব্বরসহ ৫০-৬০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। ভাংচুর ও লুটপাটের সময় ঘর থেকে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এছাড়া পরিবারের সদস্যদের মারধর করলে অন্তত পাঁচজন আহত হন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com