1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়?

মাদারীপুরের ডাসারে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ নিউজ ডেস্কঃ-

মাদারীপুরের ডাসারে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বৃহস্পতিবার দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়(সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ) ও শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন।

দুর্নীতি দমন কমিশন দুদক মাদারীপুরে সহকারী পরিচালক আকতারুজ্জামান জানায়,ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম বা দূর্নীতি হয়েছে। নিষেধ থাকা সত্তেও নিয়োগ হয়েছে। এবিষয় অভিযান পরিচালনা করেছি।

প্রাথমিক তথ্য ও রের্কড পত্র চেয়েছি,তারা রবিবার পর্যন্ত সময় নিয়েছে। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে প্রত্যেকটা বিষয় মাউশি থেকে প্রমানিত। সেখানে বিভিন্ন অনিয়ম দূর্নীতির তথ্য প্রমান আমরা পেয়েছি, এগুলোর রের্কড পত্র সংগ্রহ করেছি, শশিকর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভন্দ বাড়ৈর স্ত্রী ভারতে থাকেন বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন ঘটনা সত্য।

কিন্তু কোন প্রক্রিয়ায় নিচ্ছেন পর্যালোচনা করছি। এটা আইন ও বিধি বর্হিভুত হলে অবশ্যই দূর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক আমরা কমিশন বরাবরে ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com