1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বাড়িঘর ও গাছপালা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম

মাদারীপুরের ডাসারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বাড়িঘর ও গাছপালা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান-নিউজ ডেস্কঃ- মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলার অনেক গুলো ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেখা যায়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের পরে মাদারীপুরের কালকিনি ডাসারে,শুরু হয় কালবৈশাখী ঝড়, এসময় কালবৈশাখী ঝড়ে তান্ডব চালায় ঘন্টাব্যাপী, এঝড়ে ঢাকা বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে রাস্তার দুই পাশের গাছপালা ভেঙ্গে পরলে সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হলে সড়কের যানচলাচল স্বাভাবিক হয়।

এছাড়াও ডাসার উপজেলার গোপালপুর,বালিগ্রাম,
কাজিবাকাই,ডাসার, নবগ্রাম,কালকিনি উপজেলার কালকিনি পৌর এলাকার শিকার মঙ্গল, সিডিখান, এনায়েত নগর ইউনিয়ন সহ অনেক গুলো ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে মানুষের বাড়িঘর, কাছপালা,
ধান,পাট, বিভিন্ন ধরনের ফলের বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

কালবৈশাখী ঝড়ে কৃষকের জমিতে থাকা ইরি ও বোরো ধানের ব্যাপক ক্ষতি সহ আম,কাঁঠাল এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছ ভেঙ্গে পড়ে। এসময় বড় বড় গাছ পড়ে বসত ঘর ও বৈদ্যুতিক লাইনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে দুইটি উপজেলায়।

এ বিষয়ে কালকিনি পল্লী বিদ্যুতের ডিজিএম পংকজ সিকদার বলেন, ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তারের উপর গাছ পড়েছে বিধায় বিদ্যুৎ সংযোগ দিতে বিলম্ব হচ্ছে। তবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করে যাচ্ছে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা চলছে।

এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন বলেন, ঝড়ে উপজেলা জুড়ে অনেক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। আমরা উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের খবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com