1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৭ প্রার্থী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:১৭|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৭ প্রার্থী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-২৫ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৭ প্রার্থী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে ২৫ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ১৭ জন প্রার্থী ভোট কম পাওয়ায় তাদের জামানত হারিয়েছেন। মাদারীপুর-১ আসনে ১০ জনপ্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত,মাদারীপুর-২ আসনে ১০ জনের মধ্যে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ৫ জনের মধ্যে ৩ জনপ্রার্থীর জামানত হারিয়েছেন।

মাদারীপুর-১ আসনে ১০২ টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২ শত ৮৯ টি। নির্বাচনে ভোট দিয়েছে ১ লাখ ৮২ হাজার ৭ শত ১০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭ শত ১৯টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৫৬.৩৪%। এই আসনে প্রার্থী ছিল ১০ জন। এদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকসা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা ৬৪ হাজার ৯ শত ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার ৬৪ হাজার ৫ শত ২৮ ভোট পেয়ে ২য় অবস্থানে আছেন। বিএনপি’র বিদ্রোহী (স্বতন্ত্র জাহাজ) প্রার্থী কামাল জামান নুর উদ্দিন মোল্লা পেয়েছেন ৩৬ হাজার ৫ শত ৬৪ ভোট পেয়ে ৩য় স্থান রয়েছেন। বাকী ৭ জন প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাতা) আকরাম হোসাইন ৬ হাজার ২ শত ৫ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (কাস্তে) আবদুল আলী ২০৮ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু ১৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী (হরিণ) মো. ইমরান হাসান ২৪৭ ভোট, বাংলাদেশ লেবার পার্টি (আনারস) মো. হাফিজুর রহমান ৬৯ ভোট, গণঅধিকার পরিষদের (ট্রাক) রাজিব মোল্লা ৩ হাজার ২৬ ভোট, বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র ফুটবল) সাজ্জাত হোসেন সিদ্দিকী ৩ হাজার ৫৯ ভোট পেয়েছেন।

মাদারীপুর-২ আসনে ১৪৫ টি কেন্দ্রে পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ২ শত ৩২। নির্বাচনে ভোট দিয়েছে ১ লাখ ৯২ হাজার ১ শত ৬৪ জন। ভোট বাতিল হয়েছে ৬ হাজার ৪ শত ৯৪টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৪৪.০৫%। এই আসনে প্রার্থী ছিল ১০ জন। এদের মধ্যে বিএনপি’র ধানের শীষ প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭ শত ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র কলস) প্রার্থী মিল্টন বৈদ্য ৪৬ হাজার ৪ শত ৭৬ ভোট পেয়ে ২য় অবস্থানে ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকসা) প্রার্থী আব্দুস সোবাহান ৩৬ হাজার ১ শত ৬৯ ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছে।

এছাড়া বাকী ৭ প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাতা) আলী আহমাদ চৌধুরী ১৬ হাজার ৮ শত ৬৫ ভোট, স্বতন্ত্র (হরিণ) মুহাঃ কামরুল ইসলাম সাঈদ ১৪ হাজার ৫ শত ১৯ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (কাঁচি) মোহাম্মদ দিদার হোসেন ১২৮ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) মো. মহিদুল ইসলাম ৬৪৬ ভোট, স্বতন্ত্র (ঘোড়া) মো. রেয়াজুল ইসলাম ২ হাজার ৭ শত ৭৯ ভোট, স্বতন্ত্র (মটর সাইকেল) শহিদুল ইসলাম খাঁন ৬ হাজার ৪৩ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাত ঘরি) সুবল চন্দ্র মজুমদার ৩০১ ভোট পেয়েছেন।

মাদারীপুর-৩ আসনে ১৩৪ টি কেন্দ্রে পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮ শত ৬ টি নির্বাচনে ভোট দিয়েছে ২ লাখ ১ হাজার ২ শত ৩৭ জন। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৪ শত ৭৫টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৫১.৮৯%। এই আসনে প্রার্থী ছিল ৫ জন। এদের মধ্যে বিএনপি’র (ধানের শীষ) প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬ হাজার ১ শত ৮৮ ভোট পেয়ে বিজয়ী হায়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রার্থী মো. রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬ শত ৪৬ ভোট পেয়ে ২য় অবস্থানে আছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ (মই) আমিনুল ইসলাম ৩৬৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) নিতাই চক্রবর্তী ২ হাজার ৫ শত ৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. আজিজুল হক ১৩ হাজার ৫৮ ভোট পেয়েছেন। এই ৩ প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com