1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ভূমি কর্মকর্তা কবির হোসেন এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

মাদারীপুরে ভূমি কর্মকর্তা কবির হোসেন এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক মাদারীপুর।মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কবির হোসেন এর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি সহ নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। রবিবার (২৮ এপ্রিল) ২০২৪ ইং তারিখ সকালে বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম ভূমি অফিসের সামনে ভূক্তভোগীরা ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের কাছে ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন।

এবিষযয়ে একাধিক ভুক্তভোগী পরিবার ও একাধিক সূত্রের তথ্য মতে, উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কবির হোসেন যোগদানের পর থেকে তিনি সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে প্রত্যেকটি নামজারি করার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। তিনি এলাকার অসহায় কৃষকের জমি নামজারি ও দাখিলাসহ বিভিন্ন ধরনের কাজ করে দেওয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা। ভূক্তভুগীরা জানান কবির হোসেন নামজারির টাকা নিয়ে ৭ থেকে ৮ মাস যাবৎ ঘুরাচ্ছেন বলে ভূক্তভোগীদের দাবি।

এতে করে ক্ষিপ্ত হয়ে উপজেলার ধুলগ্রাম ভূমি অফিসের সামনে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চেয়ে সাংবাদিকদের কাছে দাবি জানান। নামজারি করতে আশা ভুক্তভোগী বালিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম মাতুব্বর, বলেন,আজ থেকে ৬-৭ মাস আগে ভূমি কর্মকর্তা কবির হোসেন আমার একটা জমির নামজারি করে দিবে বলে ২০ হাজার টাকা দাবি করেন। আমি তাকে অনেক অনুরোধ করে ১৮ হাজার টাকায় চুক্তি করে নগদ ১২ হাজার টাকা দেই, এখন পর্যন্ত আমার নামজারি করে দিচ্ছে না। এবং আমার টাকা ফেরত ও দিচ্ছে না। তিনি আরো বলেন,সে সরকারের কোন নিয়ম নীতি তোয়াক্কা করে না। আমি তার বিচার দাবি করছি।

এবিষয়ে ভুক্তভোগী দক্ষিণ ধুয়াসার এলাকার নব্বই বছর বয়সী আদেলদ্দিন আকন বলেন, মুই ৬ -৭ মাস আগে মোর জমির নামজারি করতে তসিলদারকে ৭ হাজার টাহা খরচ লাগবে কইছে,মুই ৫ হাজার টাহা দিছি, এহন মোরে খালি ঘুরায় মোর মিউটেশন করিয়া দেয় না। মুই এই কথা কইতে ডাসার উপজেলার বড় স্যারের ধারে যামু। বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান বলেন, আমি শুনেছি তসিলদার অসহায় মানুষের কাছ থেকে জমির নামজারি ও খাজনার দাখিলার জন্য হাজার হাজার টাকা ঘুষ নিয়ে় মানুষকে ঘুরাঘুড়ি করেন। আমি তসিলদারকে বলেছি এলাকার অসহায় মানুষের কাছ থেকে ঘুষ না নেওয়ার জন্য তার পরেও তসিলদার ঘুষ নেওয়া বন্ধ করেন নাই। আমি তশিলদার কবির হোসেন এর ঘুষ বাণিজ্য ও সেশ্যাচারিতার বিষয়টি ডাসার উপজেলা আইন-শৃঙ্খলা মিটিং উপস্থাপন করব।

এ বিষয়ে অভিযুক্ত তহশিলদার মোঃ কবির হোসেন বলেন আমি কারো কাছ থেকে কোনো টাকা নেই না, সবাই আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। এতে ইউপি সদস্য জাকির হোসেন বলেন,এলাকার অসহায় কৃষকের জমি নামজারি ও দাখিলাসহ বিভিন্ন ধরনের কাজ করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বালিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কবির হোসেন এর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com