1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে পৃথক দুটি অভিযানে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ৩ তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী

মাদারীপুরে পৃথক দুটি অভিযানে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার্সঃ-

৯ সেপ্টেম্বর পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে যানা যায় পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার চৌকস ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ০৮/০৯/২০২৬ খ্রি. রাত ২০.৩০ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বড় কাকবাচিল সাকিনস্থ লাল টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী মথুর ভক্ত (৩৮), পিতা- মঙ্গল ভক্ত, সাং- কেন্দুয়া বাহাদুরপুর থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর দখল হতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং একই তারিখ রাত ২১.৪০ ঘটিকা রাজৈর থানাধীন চৌরাশী বাজিতপুর সাকিনস্থ পলাতক আসামী সুমন হাওলাদারের বাড়ির বসতঘর হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট মোট ৬০০ (ছয়শত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবেই বলে জানিয়েছেন জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com