1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি

মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হকের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর),বিকাল সাড়ে তিন ঘটিকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা এহতেশামুল হককে সম্প্রতি মাদারীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ পদায়ন নিশ্চিত করা হয়।

সভায় নবাগত এসপি এহতেশামুল হক বলেন, “মাদারীপুরের আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় করা, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ সেবাকে আরও জনবান্ধব ও আধুনিক করা”— এটিই হবে তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, পুলিশের পেশাগত উন্নয়ন, স্বচ্ছতা ও সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে গণমাধ্যম অপরিহার্য ভূমিকা পালন করে। তাই সাংবাদিক সমাজের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশাসনের উপস্থিত কর্মকর্তারা জানান, দায়িত্ব গ্রহণের পরপরই এসপি এহতেশামুল হক জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। বিশেষ করে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন দমনে তিনি কঠোর অবস্থানে থাকবেন বলেও উল্লেখ করেন।

এদিকে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক মহল নতুন পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে মাদারীপুরের অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী হবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেলে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলেও তারা বিশ্বাস করেন।

মত বিনিময় সভা শেষে নতুন পুলিশ সুপার মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com