1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

শ্রাবন খান সজীব,স্টাফ রিপোর্টার প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরে সাংবাদিকের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুরে (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত জেলা প্রশাসক মোসা.ইয়াসমিন আক্তার বলেন, মাদক-সন্ত্রাসসহ সমাজের যে কোনো অপশক্তি রুখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোছা. ইয়াসমিন আক্তার।

তিনি আরো বলেন,মাদারীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের দরজা সব সময় খোলা থাকবে। যে কারো অভিযোগ থাকলে সরাসরি আমাকে জানাতে পারবেন।

এছাড়াও মাদারীপুর জেলায় কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, ভূমি রেজিস্ট্রি অফিসসহ যেখানে অনিয়মের ফলে সাধারন জনগনের দুর্ভোগ সৃষ্টি হয়, সেখানের সঠিক তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।

দুর্নীতিতে জরিত ব্যক্তিদের কোনো ভাবেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এর জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। তাই জেলার কর্মরত সাংবাদিকদের অনুরোধ করছি, যে কোনো বিষয় ডিসি অফিসকে অবহিত করবেন। তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক, এনডিসি রিজভী আহমেদ সবুজ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com