1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত"আহত-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত”আহত-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

শ্রাবন খান সজীব,নিজেস্ব প্রতিবেদকঃ-

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় রনি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকার আমেনা মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত রনি ডাসার উপজেলার কর্ণপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহতরা হলেন-একই উপজেলার বালিগ্রাম এলাকার মফিজুল ফকির (৩০) ও ভাঙ্গা ব্রিজ পান্তাপাড়া এলাকার মাহফুজ খান (২৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রনি, মফিজুল ও মাহফুজ পেশায় ছিলেন রাজমিস্ত্রি। তারা সারাদিনের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী ‘সার্বিক পরিবহনে’র একটি বাস তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিষয়ে মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিরা রাজমিস্ত্রীর কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা মহাসড়কের মেলকাই নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com