1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

​মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

​মাদারীপুরের ডাসারে ঠাকুর রুদ্র দাশ (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী ও মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম খিলগ্রাম সড়কের পাশে ডাইয়ার বিলের একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঠাকুর রুদ্র দাশ উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের রামজয় রুদ্রের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী হওয়ার পাশাপাশি মৃগী রোগেও ভুগছিলেন। গত শনিবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।এরপরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে জানা যায়, পশ্চিম খিলগ্রামের বাসিন্দা রাজ্জাক মাতুব্বর ঠাকুর রুদ্র দাশকে তার কৃষি জমি পরিষ্কার করার জন্য চুক্তিতে কাজ দিয়েছিলেন।

​নিখোঁজের একদিন পর রবিবার সকালে স্থানীয়রা ডাইয়ার বিলের জমিতে পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

​এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com