1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে একধিক মামলার আসামীকে প্রধান শিক্ষক করায়"ফুঁসে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৩৪|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে একধিক মামলার আসামীকে প্রধান শিক্ষক করায়”ফুঁসে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইম-মাদারীপুরঃ-অনিয়মের দায়ে বিভাগীয় মামলার আসামী আব্দুর রহমান মোল্লা বাচ্চুকে মাদারীপুরের পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ায় ফুঁসে উঠেছে অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয়রা।

ওই শিক্ষকের অপসারণের দাবীতে বুধবার সকালে বিদ্যালয়ের সামনে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

পরে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে ওই শিক্ষকের দুর্নীতি ও জালিয়াতীসহ নানা অভিযোগের বিষয়ে অব্যাহতি চেয়ে স্মারকলিপি দেয়া হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত (৫ নভেম্বর) আব্দুর রহমান মোল্লা বাচ্চুকে মাদারীপুর পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের জন্যে নিয়োগ দেওয়া হয়।

বিষয়টি (৬ নভেম্বর) বুধবার সকালে জানাজানি হলে ক্ষোভে ফুঁসে উঠেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। ওই শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম আর জালিয়াতির কারণে তার বিরুদ্ধে আদালতে ৬টি মামলা ছিল।

যে কারণে তিনি ৩ মাস ৬ দিন জেল হাজতে আটক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভাগীয় মামলা চলমান রয়েছে। এমন একজন বির্তকিত ব্যক্তিকে এ বিদ্যালয়ে নিয়োগ দেয়ায় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

পরে তারা জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তারের কাছে তার অপসারণ চেয়ে স্মারকলিপি প্রদান করেন। এসময় একাধিক শিক্ষার্থীর পিতা-মাতা তার বিরুদ্ধে বক্তব্য রাখেন।

বিদ্যায়ের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মা সুমনা আক্তার বলেন, পৌর মডেলের মতো এমন একটি সুনামধন্ন বিদ্যালয়ে আব্দুর রহমান বাচ্চুকে নিয়োগ দেয়ায় আমরা খুবই মর্মাহত। তার বিরুদ্ধে মামলা চলছে। এছাড়াও তিনি ভালো মানের কোন শিক্ষক নয়, তারপরেও কেন তাকে এ বিদ্যালয়ে নিয়োগ হয়েছে, বিষয়টি বুঝছি না। তাই তাকে এখান থেকে বাদ দিতে হবে। না হলে এখানে আমাদের সন্তানদের পড়াবো না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নিয়োগকৃত আব্দুর রহমান মোল্লা বাচ্চু। তিনি বলেন, আমাকে সরকারীভাবে যোগদান করতে বলা হয়েছে। আমি সরকারী আদেশ অনুসারে বিদ্যালয়ে যোগ দিবো। কোন অপশক্তির কাছে মাথা নত করবো না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com