1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার"পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,​নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর জেলা পুলিশের নিয়মিত ও সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে সদর থানা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় মূল আসামি পলাতক থাকায় মূল অভিযুক্ত সাব্বির হোসেন হৃদয় (২৬) কে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

​পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা জুড়ে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

​এরই ধারাবাহিকতায়,( ১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে মাদারীপুর সদর মডেল থানধীন চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আঃ জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের ১ম ইউনিটের ভাড়াটিয়া সাব্বির হোসেন হৃদয় এর বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়।

এঘটনায় ​অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন ,পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন,​মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com