1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে অবৈধ আত্মঘাতী ড্রেজারে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতবাড়ি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসায় ৯ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য নড়াইলে বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর মাদারীপুরে অবৈধ আত্মঘাতী ড্রেজারে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতবাড়ি বিশ্ব শান্তি কামনায় উৎসব মূখর পরিবেশে মোল্লাহাটের কোদালিয়ায় খুদের মহোৎসব অনুষ্ঠিত মাজার ধ্বংস হলে ঘরে বসে থাকব না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল

মাদারীপুরে অবৈধ আত্মঘাতী ড্রেজারে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতবাড়ি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক, মাদারীপুরঃ-

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা এলাকায় প্রায় এক মাস ধরে আইনের তোয়াক্কা না করে অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। রেজাউল নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এর ফলে এলাকার কৃষিজমি, পুকুর ও বসতবাড়ি চরম ঝুঁকির মুখে পড়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়,রেজাউল মৃধা মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা গ্রামের আঃ মান্নান মৃধার ছেলে,তিনি প্রায় ১ মাস ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধ আত্মঘাতী ড্রেজার মেশিন ব্যবহার করে ফসলি জমি ও পুকুর থেকে বালু উত্তোলন করছেন।

​বাণিজ্যিক ব্যবহার: উত্তোলিত বালু শুধু নিজেদের জমি ভরাটেই নয়, বরং বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

​স্থানীয়রা আশঙ্কা করেন,অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি, ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনা যেকোনো সময় নদীগর্ভে বা ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

​এলাকাবাসীর অভিযোগ, রেজাউল মৃধা নিজের প্রভাব খাটিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রভাবের ভয়ে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

​এলাকার পরিবেশ ও ভূমির স্থিতিশীলতা রক্ষা করতে অবিলম্বে এই অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে দ্রুত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, এই চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com