1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান তালুকদার খোকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান তালুকদার খোকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ–গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি।” এ সময় তিনি আরো বলেন, মাঠপর্যায়ের সব নেতাকর্মীকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান, এছাড়াও নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন আপনারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভালোবাসা অর্জন করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জর্জ আদালতের পি.পি এডভোকেট এমারত হোসেন টুনু খান,কালকিনি পৌর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট মিজানুর রহমান, ডাসার উপজেলা বিএনপি প্রস্তাবিত-সভাপতি আলাউদ্দিন তালুকদার,কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার।

বক্তারা বলেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন কাজীবাকাই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সঞ্চালনা করেন কাজীবাকাই ইউনিয়ন বিএনপি নেতা সোহেল হাওলাদার ও পানাউল খন্দকার।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com