1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর নামজারি করে দিতে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৮:৩০|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী মোহনপুরে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের প্রশিক্ষণ রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ নড়াগাতীর পহরডাঙ্গা ইউনিয়নে ৪৬২ হতদরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ দেবীগঞ্জে ঈদের চালের তালিকা কমে গেল ১০ হাজারের বেশি, বিদায়ের পরে প্রশ্নের মুখে ইউএনও মাহমুদুল হাসান আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল, ভিডিও ফেসবুকে নড়াইলে যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত মাদারীপুরে মস্তফাপুরে বিএনপি”নেতার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ

মাদারীপুর নামজারি করে দিতে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

শ্রাবন খান সজীব, মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরের শিবচর উপজেলা ভূমি অফিস হতে ফিরিয়ে দেওয়া নামজারির আবেদন টাকার বিনিময়ে পূণরায় অনুমোদন করিয়ে দিতে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে এক গ্রাহকের নিকট থেকে ধাপে ধাপে ২০ হাজার টাকা আদায় করে নেওয়ার অপরাধে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত পৌরসভার এক ঝাড়ুদারকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

টাকা নিয়ে নেয় নোওয়াব আলী সরদার। পরে বিষয় টি সহকারি কমিশনার (ভূমি) শায়খা সুলতানা জানতে পারলে, সত্যতা প্রমাণ পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামের আরশেদ আলী সরদারের ছেলে নোয়াব আলী সরদার আউটসোর্সিং কর্মী হিসেবে পৌরসভার একজন পরিচ্ছন্নকর্মী পদে কর্মরত রয়েছেন। শামসুন্নাহার নামের এক নারী একটি সরকারী জমি নিজের নামে আদালতের রায় নিয়ে নামজারির জন্য উপজেলা ভূমি কার্যালয়ে আসেন।

ওই রায়ের বিরুদ্ধে মামলা হবে তাই নামজারি হবে না বলে উপজেলা ভূমি অফিস থেকে তাকে জানিয়ে দেয়া হয়। তবে পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মী নোওয়াব আলী ওই নারীর সাথে আলাদাভাবে কথা বলে তাকে জানান এসিল্যান্ড আমাদের পৌরসভার প্রশাসক হিসেবে দায়ীত্ব পালন করছেন। তার সাথে আমার ভাল সম্পর্ক। এসিল্যান্ডকে টাকা দিলে নামজারি করিয়ে দেবে।

ওই নারী নোওয়াব আলীর কথায় রাজী হয়ে ধাপে ধাপে নোওয়াব আলীকে শামসুন্নাহার ২০ হাজার টাকা দেয়। তবে বেশ কয়েকদিন অতিবাহিত হলেও নামজারি না হওয়ায় মঙ্গলবার শামসুন্নাহার বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার কাছে এসে নামজারির বিষয়টি জানতে চান। তখন নোওয়াব আলীর প্রতারনার বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) বুঝতে পারেন।

পরে ওই নারীকে দিয়ে ফোন করিয়ে আরো টাকা দেয়ার প্রলোভন দিয়ে নোওয়াব আলীকে উপজেলা ভূমি অফিসে এনে ঘটনার বিবরন শুনে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নোওয়াব আলীকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ওই জমিটির বিরুদ্ধে মামলা হবে তাই আপাতত নামজারি হবে না মর্মে আমরা গ্রাহককে জানিয়ে দেই। কিন্ত নামজারি করে দেয়ার কথা বলে আমার নাম ভাঙিয়ে পৌরসভায় আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত একজন পরিচ্ছন্নতাকর্মী তার কাছ থেকে টাকা নিয়েছিল। তাই ওই পরিচ্ছন্নতাকর্মীকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com