1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:৫৫|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের ভিজিএফ (VGF) কর্মসূচির বরাদ্দ নিয়ে চরম বিভ্রান্তি ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পরিসংখ্যানগত ভুলের কারণে প্রকৃত চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় উপকারভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা সদর মিলিয়ে ভিজিএফ-এর চাহিদা নির্ধারণ করা হয়েছিল ২১ হাজার ১৭৩ জন। কিন্তু চলতি মাসের গতকাল সরকারি এক চিঠিতে দেখা যায়, একই উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১১ হাজার ৮৪ জনের অনুকূলে। অর্থাৎ চাহিদা ও বরাদ্দের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি ঘাটতি তৈরি হয়েছে।

এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই আশঙ্কা করছেন, প্রকৃত হতদরিদ্ররা এবার ভিজিএফ সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দেবীগঞ্জ উপজেলা পিআইও বাবুল চন্দ্র রায়,পরিসংখ্যান কর্মকর্তা জনাব শাহ মো. আমিন আহসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে উভয়েই একে অপরের ওপর দায় চাপিয়ে বক্তব্য দেন। এ বিষয়ে তাদের কাছ থেকে স্পষ্ট ও সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে সচেতন মহল মনে করছেন, পরিসংখ্যানগত ভুল বা সমন্বয়হীনতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকলে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। পাশাপাশি প্রকৃত উপকারভোগীরা যাতে ভিজিএফ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয়দের দাবি, সঠিক তথ্য যাচাই করে দ্রুত বরাদ্দ সংশোধন করা না হলে হতদরিদ্র মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com