1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:০২|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১২মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাহী পাড়া বাঁশ বাগান নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, কয়েকজন লোক প্লাস্টিক বস্তায় কিছু মালামাল নিয়ে বাঁশ বাগানের দিকে আসতেছে। বিজিবি’র টহল দল কর্তৃক তাদের চ্যালেঞ্জ করলে তারা প্লাস্টিকের বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক উক্ত প্লাস্টিকের বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ভারতীয় JD মদ ৫০ বোতল* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই রাত আনুমানিক ০২০০ ঘটিকায় সাহেবনগর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর নামক এলাকায় এবং রাত আনুমানিক ০৪০০ ঘটিকায় মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন পিরোজপুর রাওথা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ৬৩৬ পিস ভারতীয় Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৪২ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিস এবং মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com