1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল, ভিডিও ফেসবুকে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল, ভিডিও ফেসবুকে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল আয়োজন করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই মাহফিলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অংশগ্রহণকারীদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। যাদের মুখ কিছুটা দেখা গেছে, তাদের অনেকেই মাস্ক পরা ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, কারাবন্দী রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিচ্ছেন উপস্থিত নেতাকর্মীরা।

জানা গেছে, গত মঙ্গলবার রাজশাহীতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শপথ গ্রহণের ভিডিওটি শেয়ার করেন। বিষয়টি সামনে আসার পর আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাটি খতিয়ে দেখা শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের একটি মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অন্য একটি অনুষ্ঠানের কথা বলে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয়েছিল বলে জানা গেছে। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৬০ থেকে ৭০ জন তৃণমূল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের ইফতার পার্টি আয়োজনের আইনগত সুযোগ নেই। এ ধরনের কোনো আয়োজনের বিষয়ে আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com