1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৫:২৭|
সংবাদ শিরোনামঃ
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

নড়াইলে যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

২০২৫–২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প–এর আওতায় নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকায় বাস্তবায়িত সূর্যমুখী প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) যোগানিয়া এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে “সূর্যমুখী – পতিত – রোপা আমন” ফসল বিন্যাসের প্রদর্শনী পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করা হয়। প্রদর্শনীতে সূর্যমুখীর হাইসান–৩৬ জাতের চাষাবাদ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খুলনা অঞ্চল। কারিগরি আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প, খুলনা অঞ্চল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার, কালিয়া, নড়াইল।

সভাপতিত্ব করেন কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইল।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে সূর্যমুখীসহ অন্যান্য তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতিত জমিকে চাষের আওতায় এনে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন এবং দেশের তেল উৎপাদনও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, আয়োজনে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া, নড়াইল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com