1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম থেকে ৭ কোটি ৬৩ লাখ মিটার কারেন্টজাল জব্দ,১২৯ জেলে আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব

মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম থেকে ৭ কোটি ৬৩ লাখ মিটার কারেন্টজাল জব্দ,১২৯ জেলে আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টা।  মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টায় শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষে রাত থেকে সাগর ও নদীতে নামতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা।খোঁজ নিয়ে জানা গেছে, মতলব উত্তরের মেঘনা নদীর পাড়ের জেলেরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলেরা জানায়, তারা ২২ দিন ধরে মাছ শিকারে নামতে পারেননি। সংসারে অভাব-অনটন প্রকট আকার ধারণ করেছে। ইতিমধ্যেই জেলেরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ, কেউবা এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ট্রলার, নৌকা ও জাল মেরামত কাজ সম্পন্ন করে রাত থেকেই সাগরে নামতে তারা সব আয়োজন সমাপ্ত করেছে।

মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য ১২ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। প্রতিবছরের মতো এবারও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন এবং বাধা দিতে গেলে প্রশাসনের ওপর হামলাসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

মোহনপুর নৌপুলিশ ষ্টেশনের ইনচার্জ মো. মুসিরুজ্জামান বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন মেঘনায় মা ইলিশ রক্ষায় নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ ছিল। এ সময় আইন লঙ্ঘন করায় ১২৯জন জেলেকে আটক করে ২৭টি মামলা দেয়া হয়েছে। এ সময় ৭ কোটি ৬৩ লক্ষ ১৬ হাজার মিটার নিষিদ্ধ করেন্টজাল, ১ হাজার ৬৩১ কেজি ইলিশ মাছ ও ৩২টি নৌকা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত ইলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নির্দেশ মোতাবেক বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স কমিটির পক্ষ থেকে উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁনের নেতৃত্বে যৌথ টিম কাজ করেছে। সবাই একযোগে কাজ করায় এবার অভিযানে ব্যাপক সফলতাও এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com