1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:৩৩|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, মাদারীপুরঃ-

মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানে ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একেই পরিবারের ২ জন নিহত হয়েছে।এরা সম্পর্কে চাচি-ভাতিজি এবং আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঝিনাইর গেট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (নীলপরী) (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। এরা দুজন সম্পর্কে চাচি-ভাতিজি।

আহতরা হলেন একই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ব্যাটারিচালিত ভ্যানচালক লিটন মিয়া (৩০)।

লিটন মিয়া উপজেলার যাদুয়ারচর এলাকার মৃত্যু হায়দার আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় অটো চালক লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে করে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। পথে ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোভ্যান ও কাভার্ডভ্যান দুটোই দুইদিন থেকে দ্রুতগতিতে চলছিল। বেপরোয়া গতির কারণেই এই প্রাণঘাতীর ঘটনা ঘটেছে বলেছেন স্হানীয় জনগণ।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ আসিফ বলেন, দুর্ঘটনার পর চারজনকে আহত অবস্থায় শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল পরীক্ষা-নিরীক্ষার পর দুইজনকে মৃত্যু ঘোষণা করা হয়।

এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এবং ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com