1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

আগামী ৭ই নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বানারীপাড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​৪ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

​বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হানীনুর রহমান জুয়েলের পরিচালনায় সভায় প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।

​বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক বসির কাজী এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম।

​এছাড়াও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকির, সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদার, বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাকিল আহম্মেদ ও সাধারণ সম্পাদক জিয়াউল হক চান, বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর মাষ্টার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জগলু মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, “৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষিত হয়েছিল। দিনটিকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে কর্মসূচি সফল করতে হবে।”   সভা শেষে দিবসটি উপলক্ষে সুশৃঙ্খল ও ব্যাপকভাবে জমায়েত নিশ্চিত করতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com