1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে হয়রানিমূলক মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত আগৈলঝাড়ার দুই সাংবাদিক ৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’ দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি,

বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

বরিশাল আদালত ভবনের সপ্তম তলা থেকে পড়ে নাজমুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আদালত ভবনে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। নগরীর কাশীপুর হাই স্কুলসংলগ্ন এলাকায় তার বাসা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নাজমুল কী উদ্দেশ্যে আদালত ভবনে গিয়েছিলেন এবং ঠিক কী পরিস্থিতিতে সপ্তম তলা থেকে নিচে পড়ে গেলেন—তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

নাজমুলের আকস্মিক মৃত্যুতে স্বজন, সহকর্মী ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে আদালত ভবনে ঘটে যাওয়া এ মৃত্যুর রহস্য উদঘাটনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com