1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিদিনের ক্রাইম এর আনুষ্ঠানিক উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:৩৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিদিনের ক্রাইম এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৫৪০ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল প্রতিদিনের ক্রাইম ডটকমের।

গত তিনমাসে দেশের প্রায় জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ সম্পন্ন হওয়ায় স্বল্প সময়ের মধ্যে দেশ বিদেশে পাঠকের কাছে প্রশংসনী ও জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রতিদিনের ক্রাইম ডটকম পোর্টালটি।

গতকাল সোমবার (১৬ অক্টোবর ২০২৩) দুপুরে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে আনুষ্ঠানিক ভাবে এই নিউজ পোর্টাল প্রতিদিনের ক্রাইম ডটকম এর শুভ উদ্বোধন করেন সম্পাদক ও প্রকাশক মো.হেমায়েত হোসেন খান।

এসময় তিনি বলেন-বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ,তাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা করতে পেরে আমরা সাংবাদিক সমাজ গর্বিত। এসময় উপস্থিত ছিলেন প্রতিদিনের ক্রাইম ডটকম এর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, এবিএম সেলিম আহমেদ, ভারপ্রাপ্ত সম্পাদক, আতাউর রহমান চঞ্চল, নির্বাহী সম্পাদক, কামরুজ্জামান সোহাগ, বার্তা সম্পাদক, মোঃ বাবলু মল্লিক, মফস্বল সম্পাদক, এমদাদুল হক কাজল, বার্তা প্রধান, বি এম সাইফুল ইসলাম, প্রধান প্রতিবেদক, মাসুদ হোসেন খান এবং পত্রিকার সম্পাদক মন্ডলী সহ দেশের সকল জেলা ও উপজেলা কর্মরত উক্ত প্রতিষ্ঠানের অর্ধশত প্রতিনিধি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com