1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পুলিশের সাঁড়াশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পুলিশের সাঁড়াশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন নড়াইলে নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো নাতনি বরিশাল গড়িয়ারপাড়ে চেকপোস্টে ১০০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আগৈলঝাড়ায় দুর্গাপূজা ঘিরে এমপি জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত মাদারীপুরের ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তানজিল পারভেজ শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা! রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা

পুলিশের সাঁড়াশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টারঃ-

মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর উপজেলাধীন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের চৌকস টিম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ডিবির (ওসি) মোহাম্মদ আবু নাইম।

পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার রাতে মাদারীপুর সদর মডেল থানাধীন পশ্চিম খাগদী সাকিনস্থ ধৃত আসামি আলহাজ সরদারের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।

এ সময় পশ্চিম খাগদী গ্রামের মৃত্যু আদিল উদ্দিন সরদারের ছেলে আলহাজ সরদার (৩৮), লক্ষীগঞ্জের মৃত্যু দবির বেপারীর ছেলে পারভেজ বেপারী (২৮) এবং কুমারটেক গ্রামের মৃত্যু জাকির ফকিরের ছেলে জিহাদ ফকিরকে (২৩) গ্রেফতার করা হয়। তারা সবাই মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের দখল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবেই বলে জানিয়েছেন জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com