1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নামাজ পড়তে গেল আর ফিরে আসলো না - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

নামাজ পড়তে গেল আর ফিরে আসলো না

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ- 

‘ও আল্লাহ গো, আমার কেনো এই ঘটনা ঘটল। ও আল্লাহ গো, আমি কি নিয়ে থাকব। আমি একলা বাড়িতে কি করে থাকব। আমাকে কে দেখবে গো- ও আল্লাহ।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নগরীর ডাঁশমারি এলাকার নিহত মোস্তফার বাড়িতে গিয়ে দেখা গেছে তার স্ত্রী নাদেরা বেগম এমনভাবে বিলাপ করছিলেন। এরআগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর ডাঁশমারির খোঁজাপুর কবরস্থানের প্রচীরের পাশে দুর্বৃত্তের গুলিতে খুন হন মোস্তাফা (৫০)।

বিলাপ করতে করতে তিনি বলেন, আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই। আমার স্বামী মোড়ে চা খেতেও যায় না। বাড়িতে আমাকে চা করে দিতে বলে, তারপরে তখন সে খায়। কোনো দল, পার্টিতে থাকে না- যায়ও না। নামাজ পড়ে এসে বাড়িতে ঢোকে আর বাইর হয় না। অজু করে নামাজ পড়তে গেল আর ফিরে আসল না আমার স্বামী

নিহত মোস্তফার কি কোনো শত্রু ছিল? এমন কথার উত্তরে তার স্ত্রী নাদেরা বেগম বলেন, হ্যাঁ শত্রু ছিল। প্রতিবেশী উকিল (নিহতের স্বজনের দাবি) নামের এক ব্যক্তির সঙ্গে তাদের গণ্ডগোল (মারামারি) হয়েছিল। এক বছর আগের মারামারি নিয়ে বিরোধ ছিল। তাছাড়া কারও সঙ্গে সমস্যা নেই। দেশের মানুষ সবাই ভালোবাসে আমাদেরকে।।।

নিহতের পরিবারের দাবি, উকিল নামের এক ব্যক্তি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। উকিল একই এলাকার নহির উদ্দিনের ছেলে। উকিল পেশায় অন্যের জমি কেনাবেচা করেন। তবে উকিলের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। বাইরে থেকে বাড়ির মূল গেটে ছেড়া মশারির দড়ির মতো করে বেঁধে রাখা হয়েছে। প্রতিবেশীরা তার সন্ধান দিতে পারেনি। এছাড়া আশেপাশের মানুষও তেমন কিছু জানাতে পারেনি। তাই অভিযোগের বিষয়টি নিয়ে উকিলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে উকিলের প্রতিবেশী শাপলা বলেন, রাত থেকে তারা বাড়িতে নেই। বলতে পারব না। কেন তারা বাড়িতে নেই। এছাড়া আমাদের কাউকে কিছু বলেও যায়নি।

নিহতের ভাতিজি শাকিলা দাবি করে বলেন, একবছর আগে মারামারি হয়েছিল। উকিলরা আমার চাচা ও ভাইদের মেরেছিল। সেই সময় প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন উকিল। সেই ঘটনা জেরে হত্যাকাণ্ড ঘটেছে। তারাও উকিলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়া নিহত মোস্তফার বাড়িতে গিয়ে দেখা গেছে, তার বাড়িতে স্বজনরা কান্নাকাটি করছেন। নিহতের স্ত্রী ও সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা। এছাড়া বাড়ির সামনে সড়কের পাশে চেয়ারে বসা স্বজনরাও কান্না করছে। তার পাশেই নিহতের মরদেহ ধোয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তাকে বিকেলে খোঁজাপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। নিহত মোস্তফা মিলে কাজ করতেন।

মোস্তফাকে হত্যার ঘটনার পরের দিন রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর মতিহার থানার মামলা করেছেন নিহতের স্ত্রী নাদেরা বেগম। মামলায় তিনজনকে আসামি করেছেন তিনি। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের নাম জানায়নি।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলায় সন্দেহভাজন তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নিহতের মরদেহ আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com