1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নষ্টদের রাহুগ্রাস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:৫২|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

নষ্টদের রাহুগ্রাস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

কবি সাহিত্যিকঃ- রেজাউল ইসলাম রেজা

কিছু আর অবশিষ্ট নেই নষ্টদের ধাক্কায় হৃদয়ে বইছে ঝড়ো হাওয়া। ফুল ফুটানো যায় না, কলি ছিঁড়ে ফেলে দেয়,
আহত বিবেক থমকে দাঁড়ায়, রুদ্ধ করে গতি।

প্রতি মুহুর্তে নাড়া দেয় বাস্তবতা আর ভাবনার যুদ্ধ
সুখগুলো শুষে খায় প্রেতাত্মার মতো করে,
নিপুণ কৌশলে সমাহিত করা জিন্দা লাশ চুরি করে
মানবিক মহত্ত্ব বোধের ধোঁয়া তুলে পথ আগলে দাঁড়ায়-
তুমি কখনো কি দেখেছো হে নরাধম ?

কিছু সময় থামলো পথে,নিরূপায় উদ্ভিন্ন পথিক অতপর নিজেকে গুটিয়ে নেয় মজলুম, বেদনার্ত হৃদয়ে জ্বলে উঠে দাউদাউ আগুনের শিখা নারী শরীর আর সঙ্গমের অসুখ ব্যাধিতে যে, সেও শ্লোগান দেয় মানবতার- আমি দারূণ এক উপলব্ধিতে জাপটে ধরে আছি খড়কুটো।

বিশ্রী চিন্তা-চেতনা পরিণত হয়েছে সমাজে,”সেই ভালো মানুষ ” মন্দ বোধের সাথে যার সহবাস, অখাদ্য-কু-খাদ্য খেয়ে, সেও ভালোকে করেছে গ্রাস! সমাজেও বাদ যায়নি,
অদ্ভুত সমাজের রীতি নীতি সমাজ বহির্ভূত কর্মকাণ্ড দেখা যায় না গোপনে অনাচার, দিনদুপুরে সেও বিরাট এক সভ্য মানুষ! ব্যথা করে চোখে, সমস্ত চেতনা জুড়ে মেঘের দল দেখছি, নিঃসঙ্গতার পাখিরা বিমর্ষ হয়ে আকাশে উড়ছে
হৃদ্ পিন্ড জখম আর রক্ত ঝরছে হৃদয়ের তপ্ত নদীতে বালুচর, পূর্নিমার আলোয় চকচক যে আকাশ সেখানেও আর আকাঙ্খা জন্মায় না, অদ্ভুত এক আঁধার ইদানীং করেছে গ্রাস। শকুনির ঝাঁক দল বেঁধে উড়ে যায়,
স্বপ্নগুলো দুরাশায় মরে অহনিশি গুমরে গুমরে কাঁদে।
নিষ্ঠুরতার জঘন্য খেলায় মেতে উঠেছে দানব, বৈরী আবহাওয়ায় কচ্ছপের মতো চলছি পথে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com