1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের ছোট কালিয়া মোড়ে বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরণ, শিশু আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৫৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

নড়াইলের ছোট কালিয়া মোড়ে বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরণ, শিশু আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৭৮ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া মোড় বাজার এলাকায় বোমা সদৃশ্য একটি বস্তু বিস্ফোরণে ১১ বছর বয়সী এক শিশু আহত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।আহত শিশুর নাম মো. আলিফ মোল্লা (১১)। সে নড়াগাতী থানার জয়নগর গ্রামের বাসিন্দা এবং বাচ্চু মোল্লার ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, ছোট কালিয়া মোড় বাজারের একটি দোকানের পেছনে সহপাঠীদের সঙ্গে খেলছিল আলিফ। খেলার একপর্যায়ে পাশে পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে বেরিয়ে থাকা সুতলি টান দিলে আকস্মিকভাবে ব্যাগের মধ্যে থাকা বোমা সদৃশ্য বস্তুটি বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দের সৃষ্টি হয় এবং আলিফের পায়ের হাঁটুর পেছনের অংশ ঝলসে যায়।বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত শিশুকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। এ ছাড়া কালিয়া উপজেলা আর্মি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনাস্থল থেকে আর কোনো বিস্ফোরক বা আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর ধারণা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে কোনো কুচক্রী মহল এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কালিয়া থানার সূত্র জানায়, আহত শিশুর চিকিৎসা চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com