1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে সাংবাদিক পারভেজকে প্রান নাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালকিনিতে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত, জনসেবামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ ইউএনওর মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা গৌরনদীতে জাতীয় যুব দিবস উদযাপন। দক্ষ যুব গড়ার প্রত্যয়ে উজিরপুরে জাতীয় যুব দিবস উদযাপন প্রশাসনিক অচলাবস্থায় গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স, বেতন বন্ধ ১৬১ কর্মকর্তা-কর্মচারীর ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির বৃক্ষরোপণ কর্মসূচি বৈঠার ছন্দে মুখর সন্ধ্যা নদী, নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড পেলেন গৌরনদীর আঞ্জুমান চৌধুরী

নড়াইলে সাংবাদিক পারভেজকে প্রান নাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলের নড়াগাতীতে এশিয়ান টেলিভিশনের কালিয়া প্রতিনিধি আমানত ইসলাম পারভেজকে পঙ্গু করে দেওয়াসহ প্রান নাশের হুমকি দিয়েছে বাঐসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও উত্তর ডুমুরীয়া গ্রামের হেমায়েত শেখের ছেলে মোঃ রাসেল শেখ।

১৫ মার্চ (শুক্রবার) বিকেল ৪ টায় থানার সামনে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আমানত ইসলাম নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নম্বর-৫৩৮। আমানত ইসলাম চর ডুমুরিয়া গ্রামের মৃত ফেলু শেখের ছেলে।

জানা যায়, যশোরের এক অন্তঃসত্ত্বা নারী উত্তর ডুমুরিয়া গ্রামে তার স্বামীর বাড়ীতে আসলে স্বামীর স্বজনরা ওই নারীকে মেনে না নিলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সাংবাদিকরা জানতে পেরে ঘটনাস্থলে গেলে রাসেল এ বিষয়ে নিউজ না করার জন্য উস্কানীমূলক কথাবার্তা বলে। সাংবাদিকেরা চলে আসলে ওই অন্তঃসত্ত্বা নারীকে রাসেলের প্ররোচনায় স্বামীর স্বজনরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ী থেকে বের করে দেয়। এতে পড়ে গিয়ে গর্ভের বাচ্চার ক্ষতির আশংকা করায় থানায় অভিযোগ দায়ের করে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ বিষয় কথা বলতে সাংবাদিকেরা নড়াগাতী থানায় আসলে রাসেল শেখ আমানত ইসলামকে হাত পা ভেঙ্গে ফেলা সহ প্রান নাশের হুমকি দেয়।

এ ঘটনায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com