1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচনে সদরে আজিজুর ভূঁইয়া ও লোহাগড়ায় কে এম ফয়জুল হক রোম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচনে সদরে আজিজুর ভূঁইয়া ও লোহাগড়ায় কে এম ফয়জুল হক রোম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল শেখ বিশেষ প্রতিনিধিঃ- নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় আনারস প্রতীক নিয়ে আজিজুর ভূঁইয়া ও লোহাগড়া উপজেলায় কে এম ফয়জুল হক রোম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইল সদর ও লোহাগাড়া উপজেলার ফলাফল রাত ১১ টায় ঘোষণা করা হয়।আনারস প্রতীক নিয়ে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মোহাম্মদ আজিজুর রহমান ভূঁইয়া জেলা সদরের চণ্ডীবরপুর ইউনিয়নের ৪০ বছর ধরে ইউপি চেয়ারম্যান ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের তোফায়েল আহমেদ তুফানের থেকে ২৭৭৯ ভোট বেশি পেয়ে পেয়ে বিজয়ী হয়েছেন। এতে তিনি মোট পেয়েছেন ৪৫০৮৫ট ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ তুফান পেয়েছেন ৪২৩০৬ ভোট।

এছাড়া লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী এ কে এম ফয়জুল হক রোম বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২৬ হাজার ৬০০ ভোট পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী স এম এ হান্নান রুনু হেলিকপ্টার প্রতীক ।

ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকে ২৩ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিয়া পাখি মার্কায় ভোট পেয়েছেন ২১ হাজার ৫৩৯। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৩৬ হাজার ৭১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ফারহানা ইয়াসমিন ইতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাকলি বেগম হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ২৫ হাজার ১৩।

নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বিন মর্তুজা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন, জেলা প্রশাসক,পুলিশ সুপার নড়াইল, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণের জন্য সব ভোটাদের আন্তরিক ধন্যবাদ জানান। যারা বিজয়ী হতে পারেননি তাদেরও শুভকামনা জানিয়েছেন।

অপরদিকে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার মঙ্গলবার (২১ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নড়াইল ও লোহাগড়া উপজেলায় ভোট গ্রহণ চলছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এসব ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পর্যাপ্ত পরিমাণে মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স ডিউটিতে নিয়োজিত রয়েছে। পাশাপাশি র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সাথে বিজিবি দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফলাফল ঘোষণার পরবর্তী দু’দিন মোবাইল টিম ও স্টাইকিং টিমগুলো মাঠে থাকবে।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল); মোঃ জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া; সাইফুল ইসলাম।

অফিসার ইনচার্জ, সদর থানা কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা; সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com