1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নওগাঁয় দুর্বৃত্তের বিষে নিঃস্ব মাছচাষি, ক্ষতি কয় এক লক্ষ  টাকা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা

নওগাঁয় দুর্বৃত্তের বিষে নিঃস্ব মাছচাষি, ক্ষতি কয় এক লক্ষ  টাকা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

নওগাঁর মান্দায় লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়ে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি।

এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেনদেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন বাদী হয়ে মান্দায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চকশ্রীকৃষ্ণ গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৪৩) পেশায় একজন মাছচাষি। তিনি নিজস্ব পুকুরের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় বাৎসরিক চুক্তিতে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়ন-এর একটি ১০ বিঘা আয়তনের পুকুর (মৌজা খতিয়ান নং-১০৭, দাগ নং-১২১৮) লিজ নিয়ে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন।

ভুক্তভোগীর দাবি, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে পুকুর পরিদর্শন শেষে তিনি বাড়িতে ফিরে যান। পরদিন ১৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে পুকুরে গিয়ে দেখেন, বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। তার অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এতে তার আনুমানিক ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানী বাসিন্দা মিলন, ইসরাফিল আহমেদ, সবুজ হোসেন, আখতার হোসেন ও আহমেদ আলী জানান সকালে পুকুরে বিপুল পরিমাণ মৃত মাছ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে জানা যায় কে বা কাহারা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি সাধন করেছে।

মান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল বলেন ১১ নং কালিকাপুর ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামে দেলোয়ার হোসেন নামের একজন মাছ চাষের পুকুরে বেশ কিছু মাছ মরে ভেসে উঠেছে এমনটি শুনেছি। পুকুরের পানি পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে ঠিক কি কারনে মাছগুলো মারা গিয়েছে

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com