1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা শাহাজালালে লাগেজ বিড়ম্বনা উত্তেজনা, ক্ষোভ থেকে মামলা, গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান। ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জম্বদ্বীপ ওয়ারিয়র চ্যাম্পিয়ন আল আকসা জামে মসজিদে প্রথম জুমা দোয়া -মোনাজাতে শেষ হলো উদ্বোধনী আয়োজন ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে মাদারীপুরের শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত

দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও নানা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রাজিত সাহা।

সভাপতির বক্তব্যে ইউএনও ইন্দ্রাজিত সাহা বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাধারা, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে পারি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা এবং দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির (রাজু)।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি প্রতিটি খাতে কর্মদক্ষতা বৃদ্ধি, সম্পদের অপচয় রোধ এবং কাজের গুণগত মান নিশ্চিতে কার্যকর রূপরেখা বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে কৃষি ও শিল্প ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব।

সভায় দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com