1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১:৫০|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে


মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা খাদ্য গুদামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, কালবেলা উপজেলা প্রতিনিধি ও যুগ্ন সাধারন সম্পাদক মো, মোজাহারুল আলম জিন্না(রানা), স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, জাতীয় মুক্ত খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোমিন ইসলাম সরকার,নির্ধারিত মূল্যে প্রতি কেজি চাল ৪৯ টাকা, ধান ৩৬ টাকা এবং গম ৩৬ টাকায় সংগ্রহ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার জানান, এ বছর দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বোরো ধান ১ হাজার ৮০ মেট্রিক টন, চাল ২ হাজার ১শত ৩৪ মেট্রিক টন এবং গম ১০২ মেট্রিক টন। এই কার্যক্রমের মাধ্যমে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান ও চাল সংগ্রহ করবে।

বক্তারা বলেন, সরকারের এ খাদ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ পাচ্ছেন। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com