1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার

দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, কাঁচা রাস্তা সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানি কমান্ডার এ. কে. ভুঁইয়া, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিমল দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পঞ্চগড় জেলা শাখার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সদস্য সচিব মোমিন ইসলাম সরকার, এনসিপি পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, জুলাই যোদ্ধা ও এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, এবং দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হক।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন কাঁচা রাস্তা দ্রুত সংস্কার ও জনদুর্ভোগ লাঘব, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, খুন, ধর্ষণ, ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, “অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ দেবীগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।” তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে খোলামেলা মতবিনিময় হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা দেবীগঞ্জে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com