1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি-

দুই বছর পর আবারও প্রতিযোগিতামূলক রিংয়ে ফিরেছেন নড়াইলের কালিয়ার সন্তান প্রকৌশলী ও মার্শাল আর্ট অ্যাথলেট ফাহাদ আহমেদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মিরপুরের জিম জোনে অনুষ্ঠিত ‘Khar Nights’ প্রমোশনের কিকবক্সিং ম্যাচে অংশ নেওয়ার মধ্য দিয়ে তার এই প্রত্যাবর্তন।
এর আগে ২০২৪ সালে ‘Royal Bengal Championship’-এর এমএমএ ম্যাচে জয় পেয়েছিলেন ফাহাদ। পড়াশোনা ও পেশাগত ব্যস্ততার কারণে এরপর প্রায় দুই বছর প্রতিযোগিতামূলক লড়াই থেকে দূরে ছিলেন। তবে এ সময়েও মার্শাল আর্টের অনুশীলন চালিয়ে গেছেন তিনি।
ফাহাদের মার্শাল আর্টের যাত্রা শুরু ২০১৭ সালে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালে এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস-এ উশু সান্দা প্রশিক্ষণের মাধ্যমে রিংয়ে প্রবেশ করেন। ২০১৮ সালে প্রথম কিকবক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় পান। পরে এমএমএসহ বিভিন্ন কমব্যাট স্পোর্টসে যুক্ত হন।
চুয়েট থেকে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করা ফাহাদ বর্তমানে পেশাগত জীবনের পাশাপাশি মার্শাল আর্টের চর্চা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর কিকবক্সিংয়ে ফেরাকে খেলোয়াড়ি জীবনের নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছেন তিনি।
ফাহাদ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঘড়িভাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান। তার দাদা হাজী সরোয়ার জান মোল্লা ছিলেন বড়দিয়া বাজারের পরিচিত ব্যবসায়ী ও শিল্পপতি। তার নানা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর উদ্দিন মোল্লা ছিলেন কামশিয়া গ্রামের বাসিন্দা।

প্রকৌশলী পেশার পাশাপাশি মার্শাল আর্টে আরও সাফল্য অর্জন করে নিয়মিত প্রতিযোগিতায় অংশ নেওয়াই এখন ফাহাদের লক্ষ্য। খেলোয়াড়ি জীবনের সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com