1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুই উপজেলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল বরিশালে সতীনের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্বামী-স্ত্রী আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়। তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন জেলা প্রশাসক গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক

দুই উপজেলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল,২৯ মে,২০২৪ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলার, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলা শহর গ্রামের হাট-বাজার,অলিগলিসহ বিভিন্ন এলাকা।প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে।জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।

তবে ভোটাররা বলছেন,সৎ,যোগ্য,পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা।যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা।তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে,আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

এদিকে ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বাচনের আচরণবিধি মেনে চলেন সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রার্থীদের সাথে।উপজেলা নির্বাচন অফিস জানায়,জেলার দুই উপজেলার মোট ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী অংশ নিয়েছেন।

গৌরনদী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোটরসাইকেল প্রতীকের হারিছুর রহমান হারিছ বলেন,আমি দীর্ঘ ১৩ বছর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছি।নিজের সর্বোচ্চটা দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি।তাই আমি আশাবাদী জনগণ আমাকে উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী করবে।নির্বাচিত হলে আধুনিক,উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা পরিষদ গঠনে কাজ করার পাশাপাশী সন্ত্রাস,চাঁদাবাজি নির্মূল করা।নারীদের প্রতি সম্মান,ইভটিজিং,এবং মা ও বোনদের উপর সবধরনের মানসিক,সামাজিক হয়রানী থেকে মুক্ত করবো,এবং যৌন নির্যাতন বন্ধসহ কঠোর হাতে দমন করা হবে।

আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আব্দুল রইস সেরনিয়াবাত বলেন,এবারের উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের সংখ্যা বেড়েছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন।নির্বাচিত হলে আধুনিক,উন্নত,সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা পরিষদ গঠনে কাজ করার অঙ্গীকার করে বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ প্রতিজ্ঞ তিনি,সেই সাথে আনারস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করেন।

আমি বিশ্বাস করি নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী উড়জাহাজ প্রতীকের মো.রফিকুল ইসলাম তালুকদার গণসংযোগ ও উঠন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।তিনি বলেন, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আওয়ামীলীগ রাজনৈতিক কর্মী। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তিনি পূণরায় প্রার্থী হয়েছি ভাইস চেয়ারম্যান পদে।আশাবাদী জনগণ আমাকে ভোট দিবেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি জানান, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে।প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে। কোথাও যদি আচরণবিধিমালার লঙ্ঘন হয় আমরা ব্যবস্থা নিচ্ছি। দুই উপজেলায় আমাদের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে সার্বক্ষণিক কাজ করছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

জেলার দুই উপজেলায় প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে চারজন,ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন। আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছেন। গৌরনদী উপজেলা চেয়ারম্যান পদে দুইজন,ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com