1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দীর্ঘ দিনের যুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিলো স্বাধীন বাংলাদেশ~এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:২২|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

দীর্ঘ দিনের যুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিলো স্বাধীন বাংলাদেশ~এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ- খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য মূর্শেদী বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলো।

৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে অর্জিত হয়েছিলো স্বাধীনতা।তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন,শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অবর্তমানে দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছেন।

তিনি বলেন,শেখ হাসিনার নিরলস পরিশ্রমের কারণে স্বল্পোন্নত দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।তিনি বলেন,শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সাহসী এবং উন্নয়ন কৌশল দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে এসেছে।

তিনি ২৬ শে মার্চ ~২০২৪ ইং মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি,থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান,সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও মো: বোরহান উদ্দিন আহমেদ,উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান,উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা সুজন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা।

তেরখাদা উপজেলা বঙ্গবন্ধু সৃজন শীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুনষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন এবং গরিব অসহায় ও অসুস্থ রোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগদান করেন।

এছাড়া উপজেলা ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা~২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।বিকেল সাড়ে ৩টার দিকে

সাচিয়াদহ পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির- কামারোল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।তিনি দুটি মসজিদে যোহর ও আসরের নামাজ আদায় করেন ।

পরে তিনি আজগড়া ইউনিয়নের শেখপুরা-খড়বড়িয়া ইসহাকিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিলে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com