1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,, আগৈলঝাড়ায় ইউএনওর সঙ্গে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ

তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই , তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ-

খুলনা জেলার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিস্ তাহমিনা সুলতানা নীলা বলেন, যুবরাই পারে বেকারত্ব, দারিদ্র, মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে। তিনি বলেন, যুব সমাজ যদি নিজেদের দক্ষ করে গোড়ে তোলে তাহলে কোনো বাধাই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। তিনি, যুব সমাজকে সততা ও দক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন।

তিনি ১ নভেম্বর সকাল ১১টার দিকে জাতীয় যুব দিবসের আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আব্দুল হাই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিলার অতিশ সরদার, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাধেশ্যাম ঘোষ, উপজেলা তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পলাশ কুমার দাস ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব এবং মহিলা যুবরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো-“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”।
এর আগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com