1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব. এম. জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৪৩|
সংবাদ শিরোনামঃ
তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব. এম. জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সকল সম্প্রদায়ের লোকজনকে নিয়ে  প্রীয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব।. যেখানে সকল ধর্ম সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে। আওয়ামী লীগের মতো আমরা কোন ফ্যাসিস্ট, গডফাদার বা বেয়াদব তৈরি হতে দেবো না। গৌরনদী- আগৈলঝাড়ায় বিএনপি’র ভেতরে যদি কেউ ওই রকম বেয়াদব বা গডফাদার হওয়ার চেষ্টা করে আমি কঠোর হস্তে তাকে প্রতিহত করব। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে একটি শান্তিময় বাংলাদেশ গড়ে তুলবো।  আসছে দুর্গাপূজার উৎসবকে ঘিরে ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্র করতে পারে এজন্য বিএনপি ছাত্রদল যুবদলকে সর্বদা সতর্ক থাকতে হবে।  ষড়যন্ত্রকারীরা যেন কোন অঘটন ঘটিয়ে বিএনপির কাঁধে দোষ চাপাতে না পারে সেজন্য আপনাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে।  শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ। যেখানে সকল ধর্ম সম্প্রদায়ের লোকজন সুখে-শান্তিতে বসবাস করবে।  রোববার দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটি ও মন্ডপ সমূহের সভাপতি-সম্পদক বৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে বেলা ১১টায় শুরু হওয়া ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ সফিকুর রহমান স্বপন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সজল সরকার।

বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য,  উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রেমানন্দ ঘরামী, সুধাম চন্দ্র পাল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com