1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে ব্যাংক কর্মকর্তার ঘরে দুর্ধর্ষ ডাকাতি"সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি ডাকাত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:১৪|
সংবাদ শিরোনামঃ
এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি পঞ্চগড়ে দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু মোমিন ইসলাম সরকার কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা নিজের ছোট দানে অন্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের জয় অফ গিভিং অনুষ্ঠিত উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম তানোরে হেরোইনসহ মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জন গ্রেফতার ধর্মঘট প্রত্যাহার, রাজশাহীতে বাস চলাচল শুরু তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ডাসারে ব্যাংক কর্মকর্তার ঘরে দুর্ধর্ষ ডাকাতি”সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি ডাকাত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইম ডটকম মাদারীপুরঃ-মাদারীপুর জেলার ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াসার গ্রামে শহিদুল ইসলাম কবিরাজ নামের এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে (৭ মার্চ) রাতে তার শিশু ছেলে আবিদ ইসলামের গলায় ছুরি ধরে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭মার্চ)২০২৪ ইং তারিখ রাত্র ১টার দিকে ১২-১৩ জনের একটি ডাকাত দল ঘরের ছাদ দিয়ে ঘরের ভিতরে ঢুকে জরজা ভেঙ্গে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ৮ভরি স্বর্ণালঙ্কার সহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম এর ভাড়াটিয়া ৯৯৯ এ ফোন দিলে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সংঘবদ্ধ ডাকাত দল পালিয়ে যায়।

এঘটনায় কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ডাকাতকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ডাককাতিতে জড়িতদের সনাক্ত করতে না পারায় ভূক্তভোগী পরিবার ও গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক এবং খোবের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সাংবাদিকদের কাছে আতঙ্কের কথা তুলে ধরেন ভূক্তভোগী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিডের শরিয়তপুর জেলার নড়িয়া শাখার কর্মকর্তা শহিদুল ইসলাম ও তার স্ত্রী ফারজানা সুলতানা,মা হালিমা বেগম,তার ভাই সোহরাব কবিরাজ,ভারাটিয়া ইব্রাহিম ,আল আমিন,ঝর্ণা বেগম সহ এলাকাবাসী।

জানাযায়,ঘরের পেছনের গাছ দিয়ে ছাদে উঠে ছাদ থেকে নিচে আসতে ছাদের টিনের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে রুমের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে প্রথমেই শিশু আবিদ ইসলামের গলায় চাপাটি ঠেকিয়ে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয় ডাকাত দল। এতে ডাকাতদের বাধা দিলে ইব্রাহিম মিয়া(৩০) ও হালিমা বেগম(৮০)কে পিটিয়ে আহত করে।

এবিষয়ে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম,সোহরাব কবিরাজ ও ফারজানা সুলতানা বলেন, আমরা ডাকাতির ঘটনায় থানায় মামলা দিতে গেলেও এখন পর্যন্ত পুলিশ আমাদের অভিযোগ নেয়নি।

তারা আরো বলেন, আমাদের ঘরে ডাকাতরা ডাকাতি করার সমায়ের দৃশ্য আমাদের বাসার সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা গেছে এবং সিসিটিভির ফুটেজ আমরা পুলিশকে দিয়েছি। তার পরে ও পুলিশের কোন অগ্রগতি নেই। এখন আমরা পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে আছি।

এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম শফিকুল ইসলাম বলেন,ঘটনার পর থেকেই জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আর গ্রামবাসী যাতে আতঙ্কিত না হয় তার জন্য পুলিশ টহল বাড়ানো হয়েছে।এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com