1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,,

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী এ শোভাযাত্রায় সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের আহ্বায়ক মাইনুদ্দিন খোকন, সদস্যসচিব ইমরান হোসেন জনি (কামাল), কার্যনির্বাহী সিনিয়র সদস্য নাসির সরদার এবং সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও ইউপি সদস্য মোহাম্মদ আলী হাওলাদার।

এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সমন্বয়ক ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সাইফুল ইসলাম, ইলিয়াচ সরদার, এনাম তালুকদার, মাইনুল ইসলাম মানু ও এমদাদ হোসেন অংশ নেন।

কর্মসূচিতে ছাত্র ও যুবনেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা মো. কবির সরদার, মাসুদ সরদার, মাহবুব মুন্না ও মোহাম্মদ রাসেল, ছাত্রদল নেতা মো. মিরাজ হোসেন ও মো. জাহিদ হোসেন, জামায়াতে ইসলামী খাঞ্জাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাদিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ মুফতি গোলাম মোস্তফা ও মুফতি আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকেরা জানান, খাঞ্জাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে।

পরে শোভাযাত্রাটি খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কণ্ঠে মাদকের বিরুদ্ধে নানা স্লোগান শোনা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com