1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী এ শোভাযাত্রায় সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের আহ্বায়ক মাইনুদ্দিন খোকন, সদস্যসচিব ইমরান হোসেন জনি (কামাল), কার্যনির্বাহী সিনিয়র সদস্য নাসির সরদার এবং সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও ইউপি সদস্য মোহাম্মদ আলী হাওলাদার।

এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সমন্বয়ক ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সাইফুল ইসলাম, ইলিয়াচ সরদার, এনাম তালুকদার, মাইনুল ইসলাম মানু ও এমদাদ হোসেন অংশ নেন।

কর্মসূচিতে ছাত্র ও যুবনেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা মো. কবির সরদার, মাসুদ সরদার, মাহবুব মুন্না ও মোহাম্মদ রাসেল, ছাত্রদল নেতা মো. মিরাজ হোসেন ও মো. জাহিদ হোসেন, জামায়াতে ইসলামী খাঞ্জাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাদিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ মুফতি গোলাম মোস্তফা ও মুফতি আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকেরা জানান, খাঞ্জাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে।

পরে শোভাযাত্রাটি খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কণ্ঠে মাদকের বিরুদ্ধে নানা স্লোগান শোনা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com