1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান

গৌরনদীতে ৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ সেলিম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আলতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বুলবুল দেওয়ান, সফিকুল ইসলাম তোতা, শাহ আলম বেপারী, মিজানুর রহমান, উত্তম কুমার বনিক, নারায়ণ পোদ্দার, রওশন আরা চারু, নাছরীন সুলতানা মনি, সাহাবুদ্দিন, কাজল মাঝি সহ ৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
নাচ, গান ও জাদু প্রদর্শনীর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ, আড্ডা ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা কাটান এক আনন্দঘন সময়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com