
বিশ্ব হাতধোয়া দিবস ২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির; উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা; উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন; উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তার; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র রায়; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস এবং আইন ও সালিশ কেন্দ্রের উপজেলা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন।
বিশ্ব হাতধোয়া দিবসের এ কর্মসূচির মাধ্যমে হাত পরিষ্কারের অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।